নাওয়াফ আহমাদ জাবির আস-সাবাহ ১৯৩৭ সালের ২৫ জুন জন্মগ্রহণ করেন। ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর সাবাহ আলে আহমাদ আল-জাবির আস-সাবাহ'র মৃত্যু হলে তিনি কাতারের আমির নির্বাচিত হন। নাওয়াফ আহমাদ জাবির কুয়েতের ১৬তম আমির এবং স্বাধীনতা পরবর্তীকালের ষষ্ঠ আমির ছিলেন।
মৃত্যুর খবর নিশ্চিত করে কুয়েতের আমিরি আদালত এক বিবৃতিতে জানিয়েছে, তাঁর মৃত্যুর কারণ অসুস্থতা। নওয়াফ আহমাদ অসুস্থতার কারণে নভেম্বরের শুরু থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। কুয়েতের আমিরি আদালত গতকাল তাঁর শরীরের অবস্থা স্থিতিশীল বলে জানিয়ে দেশের জনগণকে তার জন্য দোয়া করতে বলেছিল। চলতি বছর তিনি চিকিৎসার জন্য বেশ কয়েকবার ইতালি যান।
মরহুম আমিরের সৎ ভাই কুয়েতের ক্রাউন প্রিন্স ৮৩ বছর বয়সী মাশআল আল-আহমাদ আস-সাবাহ আমিরের স্থলাভিষিক্ত হবেন বলে শক্তিশালী সম্ভাবনা রয়েছে। নওয়াফ আহমাদ জাবির আস-সাবাহ ২০২১ সালের নভেম্বর থেকেই তাঁর কিছু ক্ষমতা মাশআলের হাতে অর্পণ করেছিল।
পারস্য উপসাগরের আরবি মিডিয়াগুলো নওয়াফ আহমাদ সম্পর্কে লিখেছে: গত জানুয়ারিতে জাতীয় স্বার্থের সঙ্গে সঙ্গতি রেখে তিনি বেশ কয়েকজন বন্দিকে ক্ষমা করার আদেশ জারি করেছিলেন। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তাঁর প্রচেষ্টায় কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মধ্যে উত্তেজনার অবসান ঘটিয়েছে।#
342/